বেনাপোল বন্দরে আনসার-শ্রমিক সংঘর্ষে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল স্থলবন্দরে গতকাল সোমবার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী, আনসার ও পুলিশের ভাষ্যমতে, গতকাল দুপুরে বন্দরের ৬ নম্বর ফটক দিয়ে কয়েকজন শ্রমিক কিছু তুলা নিয়ে বের হওয়ার চেষ্টা করলে দুই আনসার সদস্য তাঁদের আটক করেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে শ্রমিকেরা আনসার সদস্যদের মারধর করেন। এ খবর আনসার ক্যাম্পে পৌঁছালে অন্য আনসার সদস্যরা গিয়ে শ্রমিকদের ধাওয়া করেন। এ সময় শ্রমিক ও আনসারের মধ্যে সংঘর্ষে আটজন আহত হন। বেনাপোল আনসারের প্লাটুন কমান্ডার মিজানুর রহমান জানান, আহত ব্যক্তিদের মধ্যে আনসারের সহকারী কমান্ডার মুকুল হোসেন, তরিকুল ইসলাম, সদস্য কামরুজ্জামান ও আবদুর রবুফ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নেন।