বেনাপোল বন্দরে মোবাইল স্ক্যানার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিগগিরই যশোরের বেনাপোল স্থলবন্দরে মোবাইল স্ক্যানার যন্ত্র বসানো হবে। এ যন্ত্র স্থাপিত হলে এক দিনেই ৭৫ শতাংশ পণ্যের চালানের শুল্কায়ন করা সম্ভব হবে। এতে বন্দরের বাণিজ্যে গতি আসবে। এখন প্রতিদিন পণ্যের চালানের ৫০ শতাংশ শুল্কায়ন করা হয়ে থাকে।
‘এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড পোর্ট, বর্ডার ট্রেড, ট্রানজিট অ্যান্ড ট্রান্সশিপমেন্ট’-এর সভায় গতকাল বৃহস্পতিবার বেনাপোলের কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান এসব কথা বলেন।