বেনাপোল বন্দরে শ্রমিক ইউনিয়নের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধসহ তিন দফা দাবি মানার আশ্বাসে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট গতকাল বুধবার বিকেল চারটায় প্রত্যাহার করা হয়েছে।দুই মাসের বকেয়া মজুরি, বিভিন্ন সময় দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে গত সোমবার থেকে বন্দরে শ্রমিকদের বিক্ষোভ চলছিল। দাবি না মানায় মঙ্গলবার দুপুর ১২টা থেকে শ্রমিকেরা ধর্মঘটের ডাক দেন। বুধবার বিকেল সাড়ে তিনটায় বন্দরের পরিচালক, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও শ্রমিক ইউনিয়নের এক সভায় শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে বলে বন্দর পরিচালক শ্যাম কিশোর রায় জানিয়েছেন।