বেনাপোল বন্দরের শেড থেকে ২২ লাখ টাকার পণ্য উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনাপোল স্থলবন্দরের শেড (গুদাম) থেকে প্রায় ২২ লাখ টাকা মূল্যের দুটি পণ্যের চালান উধাও হয়ে গেছে। বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তারা গত সোমবার এই পণ্যের খোঁজে শেডে গেলে তার কোনো হদিস পাওয়া যায়নি।আমদানি করা এই পণ্যের খোঁজ জানতে চেয়ে বন্দর পরিচালককে চিঠি দিয়েছে কাস্টম কর্তৃপক্ষ।জানতে চাইলে বন্দরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাস্টম কর্তৃপক্ষের চিঠি পাওয়ার পর খোয়া যাওয়া পণ্যের খোঁজে বন্দরের সহকারী পরিচালক সাইদুর রহমান ও পার্থ ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে।কাস্টম হাউস সূত্রে জানা যায়, ঢাকার আমদানিকারক-প্রতিষ্ঠান টাইমস এন্টারপ্রাইজ ১২ মে কলকাতার রপ্তানিকারক-প্রতিষ্ঠান রিভ ওভারসিস লিমিটেড থেকে দুটি চালানের মাধ্যমে মিথ্যা ঘোষণা দিয়ে সিনথেটিক ফেব্রিকস পণ্য আমদানি করে। দুটি চালানে ১১৫ কার্টন করে পণ্য ছিল। যার ঘোষিত মূল্য ২২ লাখ ২০ হাজার টাকা।