বেনাপোল সীমান্ত থেকে বিভিন্ন প্রজাতির ৭০টি পাখি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল সীমান্তবর্তী ছোট আঁচড়া গ্রামের একটি পরিত্যক্ত ভবন থেকে গত শুক্রবার রাতে বিভিন্ন প্রজাতির ৭০টি পাখি উদ্ধার করা হয়েছে। যশোরের বন কর্মকর্তার মাধ্যমে গতকাল শনিবার সন্ধ্যায় পাখিগুলো ঢাকার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগে পাঠানো হয়েছে।২২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বেনাপোল ক্যাম্পের জওয়ানেরা গত শুক্রবার রাতে দুটি খাঁচায় ভর্তি পাখিগুলো উদ্ধার করেন। ক্যাম্পের কমান্ডার আবুল হোসেন বলেন, কিং প্যারোটসহ বিভিন্ন প্রজাতির পাখিগুলো ভারতে পাচারের জন্য সীমান্তে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাখিগুলো উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি।বিজিবির সদস্যরা উদ্ধারের পর পাখিগুলো শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যশোর জেলা প্রশাসকের কাছে পাঠান। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালিকা করে বন কর্মকর্তাকে দিয়ে পাখিগুলো ঢাকায় পাঠানো হয়।এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পাখিগুলো দেশের জাতীয় সম্পদ। ঢাকায় বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পাখিগুলো তাদের হেফাজতে পাঠানো হয়েছে।