বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ পণ্য পচার আশঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি শ্রমিকসংগঠনের (সিটিআইইউ) সমাবেশ হওয়ায় গতকাল বৃহস্পতিবার যশোরের বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি হয়নি। সরকারি ছুটির কারণে আজও স্থলবন্দর দুটিতে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এতে পেট্রাপোলে পাঁচ শতাধিক ও বেনাপোলে দেড় শতাধিক পণ্যবোঝাই ট্রাক আটকে আছে। এর মধ্যে পেঁয়াজ, রসুন, ফলমূল ও ওষুধশিল্পের কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মতিয়ার রহমান বলেন, ‘ভারতের সিপিএমসমর্থিত শ্রমিকসংগঠনের সমাবেশের কারণে পেট্রাপোলের হঠাত্ সিদ্ধান্তে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করা ঠিক হয়নি। এতে পণ্যজট বাঁধছে। পচনশীল পণ্য নষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে উভয় দেশের অর্থনীতি।’