বেনাপোলে আটক বস্তু কস্তুরী নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনাপোল সীমান্তে আটক বস্তু বিশেষ জাতের হরিণের নাভিতে পাওয়া কস্তুরী নয়। হরিণের চামড়ার মধ্যে কাঠের গুঁড়া ও সুগন্ধি মিশিয়ে প্রতারকরা একে কস্তুরী হিসেবে বিক্রি করতে চেয়েছিল।বন সংরক্ষকের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা বস্তু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, এগুলো আসল কস্তুরী নয়। তবে এমনভাবে বানানো হয়েছে যাতে আসল কস্তুরীর সঙ্গে এর কিছুটা মিল রয়েছে।১০ আগস্ট বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা সীমান্ত এলাকা থেকে ছয়টি কস্তুরীসদৃশ বস্তু আটক করেন। পরে এগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বিজ্ঞপ্তি।