বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে গতকাল সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। নিখোঁজ ট্রাকচালকের সন্ধানের দাবিতে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমা ট্রাক শ্রমিক ইউনিয়ন ভারতের পেট্রাপোল বন্দরে আন্দোলনের ডাক দিয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক আবদুল জলিল জানান, সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তিনি বলেন, অযৌক্তিকভাবে ভারতের ট্রাক-শ্রমিক ইউনিয়ন আন্দোলন করছে। তাদের দাবি, ট্রাক নিয়ে চালক বাংলাদেশ থেকে নিখোঁজ হয়েছেন। অথচ বেনাপোল বন্দরের ৩৪ নম্বর শেডে পণ্য খালাসের পর চালক ওই ট্রাক নিয়ে ভারতে ফেরত গেছেন।