বেনাপোলে বন্দুকসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল এলাকার রায়পাড়া গ্রামের একটি মাছের ঘের থেকে গতকাল মঙ্গলবার ১০টি বিদেশি বন্দুক ও ২৬টি গুলিসহ সুজন আলী (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৬-এর একটি দল দুপুরে ওই ঘেরে অভিযান চালায়। এ সময় সুজনের কাছ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত। তাঁর বাড়ি যশোরের শার্শা উপজেলার মানকিয়া গ্রামে। র্যাব-৬-এর উপসহকারী পরিচালক এ বি এম জাহিদুল করিম জানান, বেনাপোল থানায় মামলা করার এবং সেখানে অস্ত্রগুলো জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।