বেনাপোলে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের বাড়িতে গতকাল শুক্রবার দুপুরে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। এতে নিতু (৬) নামের এক শিশু আহত হয়েছে। এ সময় নাজিম উদ্দিন বাড়িতে ছিলেন না। জানা গেছে, বেলা তিনটার দিকে মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ওই নেতার বাড়ির উঠানে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে আহত নিতুকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। নিতু নাজিম উদ্দিনের বাড়ির ভাড়াটে মনির হোসেনের মেয়ে। সে বেনাপোল বন্দর প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। নাজিম উদ্দিন অভিযোগ করেন, ওই ঘটনায় বেনাপোল বন্দর থানা মামলা নেয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান বলেন, কে বা কারা এটি করেছে, তাদের শনাক্ত করা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছে।