বেনাপোলে বিপুল পরিমাণ ক্ষতিকর পানীয় উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বেনাপোলে গতকাল সোমবার বিপুল পরিমাণ ক্ষতিকর পানীয় উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। কফি গাছের রস, পটাশ, স্পিরিট, ঘুমের ওষুধসহ নানা উপাদান দিয়ে এ পানীয় উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের পারভেজ হোসেন (১৮) ও তাঁর সহযোগী মো. রাজীব (২০)। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০ কেজি তরল রাসায়নিক, এক হাজার ৮৯২ বোতল ‘নাইট কিং হাই পাওয়ার ফিলিংস হারবাল এনার্জি ড্রিংক’, ১৭০ বোতল ‘লায়ন হারবাল এনার্জি ড্রিংক’, খালি বোতল, ১০ কেজি পলিথিন, পলিথিন লাগানোর মেশিন, পানীয় দ্রব্যে ব্যবহূত বিভিন্ন ধরনের পাউডারসহ নানা উপকরণ জব্দ করা হয়।