বেনাপোলে সংঘর্ষের মামলায় আটক ৩৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনাপোলে মাদক ব্যবসায়ী ও পুলিশের সংঘর্ষের মামলায় গতকাল শুক্রবার ভোরে ৩৭ জনকে আটক করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র্যাব) ও পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। বেনাপোলের ভবারবেড় গ্রামের রেলস্টেশন এলাকায় ৩ জানুয়ারি দুই মাদকসেবীকে আটকের জের ধরে পুলিশের সঙ্গে চোরাচালানিদের সংঘর্ষ হয়।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা ও মাদকের মামলায় ৩৭ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।