বেনাপোলে সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বেনাপোলের তালসারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের সেপটিক ট্যাংকের ভেতর থেকে জসিম উদ্দিন (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বেনাপোল থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।জসিমের বাড়ি শার্শা উপজেলার ঘীবা গ্রামে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। এ ব্যাপারে নিহত জসিমের ভাই ওয়াসিম উদ্দিন গতকাল সন্ধ্যায় বেনাপোল থানায় হত্যা মামলা করেছেন।