বেনাপোলে ৫০০ কেজি ইলিশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলায় যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী তল্লাশি চৌকি থেকে ৫০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। আজ বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের সদস্যরা বিপুল পরিমাণ এ ইলিশ জব্দ করেন।


বিজিবি সূত্রে জানা গেছে, আমড়াখালী তল্লাশি চৌকি পার হওয়ার সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে ৫০০ কেজি ইলিশ পাওয়া যায়। বৈধ কাগজপত্র না থাকায় তা জব্দ করে কাস্টমসে নেওয়া হয়েছে।


এ ব্যাপারে জানতে চাইলে বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে ওই ইলিশ বেনাপোল সীমান্তে নেওয়া হচ্ছিল। প্রতি কেজি ইলিশের দাম এক হাজার ৩০০ টাকা নির্ধারণ করে কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে।