বেপরোয়া গতির বাস হঠাৎ পুলিশ বক্সে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেপরোয়া গতির একটি বাস গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ রাজধানীর প্রগতি সরণির ফুটপাতে স্থাপিত একটি পুলিশ বক্সে উঠে পড়ে। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও দুমড়েমুচড়ে গেছে পুলিশ বক্সটি। গুলশান থানার পুলিশ এ ঘটনায় চালকসহ সুপ্রভাত পরিবহনের বাসটি আটক করেছে।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একটি বাস বারিধারার দিকে যাচ্ছিল। এ সময় প্রগতি সরণিতে একটি প্রাইভেট কার ইউটার্ন করছিল। পেছন থেকে আসা বেপরোয়া গতির সুপ্রভাত পরিবহনের বাসটি প্রাইভেট কারটিকে রক্ষা করতে গিয়ে ফুটপাতের ওপর পুলিশ বক্সে উঠে পড়ে। এতে কেউ হতাহত হননি।