বেপরোয়া গতিতে চালানোর দায়ে দুই বাসচালকের জেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে দুই বাসচালককে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে মহাসড়কে ওই আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা শুভ জানান, দৌলতদিয়া-খুলনা মহাসড়ক দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে দৌলতদিয়ার সাইনবোর্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহন কোম্পানির বাসচালক হোসেন শেখ ও রাশেদুল ইসলাম ওরফে টুকু খন্দকারকে এক মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।