প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বেপরোয়া চালকের মোটরবাইক পুড়িয়ে দিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, বিকেলে এক বহিরাগত ফুলার রোডে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়। সেখানে উপস্থিত শিক্ষার্থীরা তাকে ধাওয়া করে। বহিরাগত বাইক রেখে পালিয়ে গেলে শিক্ষার্থীরা সেটি পুড়িয়ে দেয়।প্রক্টর আরও বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর কথা। কিন্তু কেউ তা মানে না। এ কারণে নানা সময় অপ্রীতিকর ঘটনা ঘটে।