বেফাক মহাসচিবের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা আবদুল জব্বার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল জব্বার। কওমি মাদ্রাসা পরিষদের আহ্বায়ক আবদুল আজিজ এই তথ্য জানিয়েছেন।
আজ বাদ এশা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আবদুল জব্বারের জানাজা অনুষ্ঠিত হবে।
আবদুল জব্বারের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়।