বেবিচকে নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী গতকাল রোববার দায়িত্বভার গ্রহণ করেছেন। বেবিচক সূত্র জানায়, সদ্য সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক গতকাল দুপুরে নতুন চেয়ারম্যানের কাছে দায়িত্বভার হস্তান্তর করেছেন। গত ১৩ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এহসানুল গনিকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।