বেবিচকে নতুন চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মো. নাইম হাসানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য তাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই প্রজ্ঞাপনে বেবিচকের বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরীকে বিমানবাহিনীতে ফিরিয়ে নেওয়ার জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।