বেবী মওদুদের কুলখানি আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক ও সাবেক সাংসদ বেবী মওদুদের (এ এন মাহফুজা খাতুন) কুলখানি আজ শুক্রবার। পরিবার সূত্র জানিয়েছে, বাদ আসর মরহুমের ধানমন্ডির বাসভবনে (হাউস নম্বর ৪৫, রোড-১০/এ) এই কুলখানি অনুষ্ঠিত হবে। বেবী মওদুদ বেশ কিছুদিন ক্যানসারে ভুগে গত শুক্রবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি সাপ্তাহিক ললনা পত্রিকায় স্টাফ রিপোর্টার পদে যোগদানের মধ্য দিয়েই সাংবাদিকতা শুরু করেন। এরপর ধারাবাহিকভাবে কাজ করেন দৈনিক সংবাদ, ইত্তেফাক, আজাদ, গণবাংলা, মুক্তকণ্ঠ ও বিবিসিতে। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বাংলা বিভাগটি গড়ে তুলেছেন প্রধান বার্তা সম্পাদক হিসেবে। ছিলেন সাপ্তাহিক বিচিত্রার ভারপ্রাপ্ত সম্পাদক। বাসস।