বেবী মওদুদের স্মরণে পীরগঞ্জে সভা
বিশিষ্ট সাংবাদিক বেবী মওদুদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল শনিবার বিকেলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
পীরগঞ্জের ‘সাংবাদিক হাসান আলী (দৈনিক সংবাদ-এর বার্তা সম্পাদক) ও সাংবাদিক বেবী মওদুদ এমপি ফাউন্ডেশন’ পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে এ স্মরণসভার আয়োজন করে। বেবী মওদুদের স্বামী প্রয়াত সাংবাদিক হাসান আলীর বাড়ি পীরগঞ্জের সিঙ্গারোল গ্রামে।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক নজরুল ইসলাম।
আলোচনায় অংশ নেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ মো. ইমদাদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, পৌর মেয়র রাজিউর রহমান, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার রায়, ফাউন্ডেশনের সদস্যসচিব মো. ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বেবী মওদুদ ছিলেন নিরহংকারী, নির্লোভ ও একজন সাধারণ মানুষ। তঁারা তঁার স্মৃতি ধরে রাখার লক্ষ্যে ফাউন্ডেশনকে টিকিয়ে রাখার জন্য সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।