বেরাইদে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রন্থসুহৃদ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো বাড্ডার বেরাইদে অনুষ্ঠিত হলো ‘বিজ্ঞান ও প্রযুক্তি মেলা’। গত শনিবার এ কে এম রহমতউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে এই মেলা হয়। এতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের ৩১টি প্রকল্প প্রদর্শন করে। মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম রহমতউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়। সভাপতিত্ব করেন গ্রন্থসুহৃদ বিজ্ঞান ক্লাবের সভাপতি এমদাদ হোসেন ভূঁইয়া। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে বেরাইদ মুসলিম হাইস্কুল, রওশন আরা বালিকা উচ্চবিদ্যালয় ও বেরাইদ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। বিজ্ঞপ্তি