বেলকিন-এবিসি রেডিও বিশ্বকাপ কুইজ পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলকিন-এবিসি রেডিও বিশ্বকাপ কুইজ ২০১০-এর বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলকিন ব্র্যান্ডের বাংলাদেশে একমাত্র পরিবেশক স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন ও পরিচালক দিদারুল আলম। প্রতিদিনের পুরস্কার বিজয়ীদের বেলকিন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য ও মেগা পুরস্কার হিসেবে বেলকিন ব্র্যান্ডের ৩৫ হাজার টাকা মূল্যের পুরস্কার দেওয়া হয়। মেগা কুইজ বিজয়ী মামুন আবদুল্লাহ। বিজ্ঞপ্তি।