বেলকুচিতে আহত আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের বামন গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহতদের মধ্যে শাহাদৎ হোসেন (৩২) নামে আরেকজন মারা গেছেন। এর আগে তাঁর বড় ভাই আলমগীর মারা গেছেন।গতকাল বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে মোট চারজন মারা গেল। বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।একখণ্ড জমির মালিকানা নিয়ে বামন গ্রামের আলমগীর হোসেন খান ও শামসুল হক খানের বিরোধ নিয়ে সোমবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই দিন তিনজন নিহত ও চারজন আহত হন।