বেলকুচিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকার কালিকাপাড়া গ্রামের একটি ধানখেত থেকে গতকাল রোববার এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গ্রামের সৌদিপ্রবাসী মো. ইসলাম হোসেনের ছেলে মেহরাব হোসেন (৫) আগের দিন শনিবার সকালে নিখোঁজ হয়।পুলিশ ও আত্মীয়স্বজনের কাছ থেকে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে সৌদিপ্রবাসী ইসমাইলের পাঁচ বছরের শিশুসন্তান মেহরাব বাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল ভোরে বাড়ি থেকে ৩০০ গজ দূরে একটি ধানের খেতে লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।এ ঘটনায় নিহতের মা জয়নব বেগম বাদী হয়ে অপহরণ ও হত্যা মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত আসামি তামাই গ্রামের আদম আলী (২৫), উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ি গ্রামের সালাউদ্দিন সরকার (২৩) ও মোন্নাফ আলীকে (২২) আটক করেছে।