বেলকুচিতে বিএনপির চার নেতা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও এক ইউপি চেয়ারম্যানসহ বিএনপির চার নেতাকে আটক করেছে পুলিশ। আটক নেতারা হলেন আবদুর রাজ্জাক মণ্ডল, মো. নাসিমুল হক, আমিরুল ইসলাম ও আবদুর রাজ্জাক।
গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে শহরের মুজিব সড়কের আরমানি রেস্তোরাঁ থেকে তাঁদের আটক করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বেলকুচি থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা সবাই ওয়ারেন্টভুক্ত আসামি।