বেলকুচিতে মন্দিরের প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী গ্রামে একটি পারিবারিক মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। থানা-পুলিশ ও এলাকাবাসী জানান, বেলকুচি উপজেলার মুকুন্দগাতী উত্তর পাড়ার ভরত চন্দ্র দাসের বাড়িতে একটি পারিবারিক মন্দিরে এলাকাবাসী পূজা অর্চনা করতেন। মঙ্গলবার গভীর রাতে কে বা কারা হামলা করে মন্দিরে রক্ষিত দুটি প্রতিমার মধ্যে একটি ভেঙে রেখে যায়। সকালে এলাকাবাসী তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
বেলকুচি থানার ওসি আবদুল হাই জানান, গতকাল সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।