বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মারা গেছেন। উপজেলার শেরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম মোকছেদ আলী প্রামাণিক (৬০)। তাঁর বাড়ি বেলকুচি উপজেলার শ্যামগাতী গ্রামে।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোকছেদ আলী প্রামাণিক বেলকুচির নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে তাঁর নিজ বাড়ি শ্যামগাতী গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের শেরনগর পৌঁছালে একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গতকাল শুক্রবার তিনি সেখানে মারা যান।