প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের নারী আন্দোলনে বেলা নবী ছিলেন একজন একনিষ্ঠ কর্মী। দেশের কাজে আত্মনিয়োগের জন্য তিনি পারিবারিক রক্ষণশীলতা থেকে বেরিয়ে এসেছিলেন।গতকাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেলা নবী স্মরণে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদ ও স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এ স্মরণসভার আয়োজন করে। সভায় মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বেলা নবীর পদচারণ বাংলাদেশে নারী আন্দোলনে নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তিনি নারী-পুরুষের সমতাপূর্ণ সমাজ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেন ডা. সারওয়ার আলী। সুলতানা কামাল বলেন, নারীরা আজ যে অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছেন সেখানে বেলা নবীর কথা সবাইকে স্মরণ করতে হবে। বিজ্ঞপ্তি।