বেলা নবীর দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীনেত্রী বেলা নবীর দাফন গতকাল রোববার সম্পন্ন হয়েছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। গত শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমার মেয়ে নাহিদা নবী প্রথম আলোকে জানান, কাল মঙ্গলবার গুলশানে তাঁর মায়ের নিজ বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। নারীমুক্তি আন্দোলনের এই নেত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম শোকবাণীতে বলেন, বেলা নবী নারীমুক্তি আন্দোলনের বিকাশে অনন্য ভূমিকা রেখেছেন। এ ছাড়া জাতীয় মহিলা আইনজীবী সমিতি, বেসরকারি সংস্থা কর্মজীবী নারী পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে।