বেলা বাড়ার সঙ্গে কিছুটা বেড়েছে ভোটার উপস্থিতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদের নির্বাচন গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কিছুটা বেড়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, কালকিনির কালীনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটায়। তবে দুপুর ১২টা পর্যন্ত তেমন ভোটার দেখা যায়নি। এ কেন্দ্রের মতোই উপজেলার উত্তর রাজদী, দক্ষিণ রাজদী, পাঙ্গাশিয়া, কাশিমপুর, কাজী বাকাই প্রাথমিক বিদ্যালয়সহ অধিকাংশ ভোটকেন্দ্রেই ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা বিশ্বজিৎ বৈদ্য বলেন, ‘কালীনগর উচ্চবিদ্যালয়ে ভোটারদের উপস্থিতি খুবই কম। তবে বিকেল নাগাদ ভোটারের সংখ্যা বেড়ে যায়।’