বেলাবতে কলেজছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর বেলাবতে গতকাল মঙ্গলবার রকিবুল হাসান ওরফে রাজীব নামের এক কলেজছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সে গত রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল।রাজীব নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। সে উপজেলার চর উজিলাবের পশ্চিমপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। এলাকাবাসী জানায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে রাজীবদের বাড়ির পাশে আড়িয়াল খাঁ নদে তার লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তা উদ্ধার করে পুলিশে খবর দেয়।বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এ ব্যাপারে রাজীবের মা নাছিমা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ রাতে অভিযানে নামবে।