বেলাবতে বিনা মূল্যে চোখের চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর বেলাবর ইব্রাহীমপুর আবদুল হাই চৌধুরী হাসপাতালে গতকাল শুক্রবার থেকে দুই দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনস, সিঙ্গাপুর ট্যান টক সেং হাসপাতাল ও বাংলাদেশ চক্ষু হাসপাতালের সমন্বয়ে গঠিত ‘চোখ দেখে বিশ্ব’ কমিউনিটি প্রকল্পের ব্যবস্থাপনায় সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকার সিঙ্গাপুর কনসুল জেনারেল ট্যান কক ন্যাম।আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়, দৃষ্টিপ্রতিবন্ধী, ছানিপড়াসহ হতদরিদ্র রোগীকে চিকিৎসা দেওয়া হবে। এর মধ্যে অস্ত্রোপচার করা হবে ১৫০ জন ছানিপড়া রোগীর।