বেলায়েত হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার শিক্ষাবিদ ও সমাজসেবক বেলায়েত হোসেনের দশম মৃত্যুবার্ষিকী আজ ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি বরগুনার সদর উপজেলার খাজুরতলা গ্রামে তাঁর প্রতিষ্ঠিত আফতাব উদ্দীন জামে মসজিদ ও শহরের ডিকেপি সড়কের বাসভবনে কোরআনখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মরহুম বেলায়েত হোসেন বরিশালে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীনের বাবা।