বেলার সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে ‘উপকারভোগী’ সমন্বয় সভা গতকাল বৃহস্পতিবার সিলেট নগরের একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মহেশ্বর প্রসাদ দের সভাপতিত্বে সভায় বেলার কর্মকর্তা এ এম এস মামুন, বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা ও গবেষণা কর্মকর্তা নিরুপম দে বক্তব্য দেন। সভায় মৌলভীবাজার সদর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, রাজনগর, বড়লেখা, কুলাউড়ার বিভিন্ন ছড়া থেকে বালু উত্তোলন এবং সুনামগঞ্জের ধোপাজান নদী ও সিলেটের ডাউকি, পিয়াইন ও ধলাই নদ থেকে ‘বোমা মেশিন’ দিয়ে পাথর উত্তোলনের বিরুদ্ধে জনমত গঠনের বিষয়ে আলোচনা হয়।