বেলারুশের প্রধানমন্ত্রীর স্কয়ার ফার্মা পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল ভি মিয়াসনিকোভিচ গত মঙ্গলবার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ঢাকা ইউনিট পরিদর্শন করেন। তাঁকে কারখানার সামগ্রিক উৎপাদন ও মান নিয়ন্ত্রণ সম্পর্কে জানানো হয়।প্রধানমন্ত্রী মিখাইল স্কয়ারকে বাংলাদেশের অনন্য সম্পদ বলে উল্লেখ করেন। সফরকালে বেলারুশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী, পররাষ্ট্র উপমন্ত্রী ও বাংলাদেশের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়্যাল এস চৌধুরী ও পরিচালক অঞ্জন চৌধুরী অতিথিদের স্কয়ার প্রাঙ্গণে অভ্যর্থনা জানান। এ সময় বেলারুশের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মধ্যে বেলারুশে ওষুধ রপ্তানি ও বেলারুশকে ওষুধ উৎপাদনে কারিগরি সহায়তা প্রদানের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বেলারুশের স্বাস্থ্য উপমন্ত্রী গোডোভালিনিকভ ও স্কয়ার ফার্মার নির্বাহী পরিচালক (অপারেশন) পারভেজ হাশিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি।