বেলাল মোহাম্মদ স্মরণে বোধনের আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অন্যতম সংগঠক বেলাল মোহাম্মদ স্মরণে বোধন আবৃত্তি পরিষদ গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের টিআইসি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি রাশেদ রউফ, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ঘোষক সুলতান-উল আলম, বাংলাদেশ বেতারের সাবেক মুখ্য উপস্থাপক ফজল হোসেন, জিন্নাহ চৌধুরী, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি সুচরিত দাশ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বেলাল মোহাম্মদ ছিলেন আমাদের আলোকবর্তিকা। সাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধীদের বিচারের মতো ক্রান্তিকালে তিনি বিদায় নিলেন। যখন তাঁকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এর আগে অনুষ্ঠানের শুরুতে শোকসংগীত গেয়েছেন শিল্পী কাবেরী সেনগুপ্তা। পরে বেলাল মোহাম্মদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী। গত ৩০ জুলাই বেলাল মোহাম্মদ বাধর্ক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।