প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সমাজসেবা কার্যালয়ের কারিগরি প্রশিক্ষক মো. বেলায়েত হোসেন কিডনি ও লিভারের নানা জটিলতায় আক্রান্ত। বেলায়েত হোসেন একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাঁর অপর তিন ভাইও মুক্তিযোদ্ধা। ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে তিনি সহায়-সম্বল বিক্রি করে দিয়েছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলছেন তিনি। তাই অসহায় বেলায়েত দেশের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. বেলায়েত হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর-১৬৬৩৪, সোনালী ব্যাংক লিমিটেড, নান্দাইল শাখা, ময়মনসিংহ। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।