নওগাঁর আত্রাই উপজেলার নবাবের তাম্বু গ্রামের মো. বাবলুর রহমানের বড় সন্তান বেলী খাতুন (২০)। তিনি স্থানীয় একটি কলেজে স্নাতক শ্রেণীতে পড়ছেন। টিউশনি করে পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি বেলী সংসারেও কিছু টাকা দেন। বেলীর শারীরিক অবস্থা বর্তমানে খুব খারাপ। বেশিক্ষণ চলাফেরা করতে পারেন না। একটু হাঁটলেই হাঁপিয়ে ওঠেন। চিকিত্সকেরা জানিয়েছেন, বেলীর হূিপণ্ডের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। দ্রুত ভাল্ব প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রায় তিন লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করা তাঁদের মতো দরিদ্র পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। জীবন বাঁচাতে দেশের হূদয়বান ও বিত্তবান ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন বেলী। সাহায্য পাঠানোর ঠিকানা: মোসাম্মাত্ বেলী খাতুন, সঞ্চয়ী হিসাব নম্বর: ১০৪৫৫, সোনালী ব্যাংক লিমিটেড, আত্রাই শাখা, নওগাঁ। আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।