বেল্ট দিয়ে ছাত্র পেটানো সেই শিক্ষককে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের দুই শিক্ষার্থীকে কোমরের বেল্ট দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় শিক্ষক টিপু সুলতানকে তাত্ক্ষণিক বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক সুজন কুমার সরকার এই বদলির আদেশ দেন। ওই শিক্ষককে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই পাইলট উচ্চবিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষিকা আমেনা খাতুন জানান, বদলির আদেশ পেয়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় থেকে টিপু সুলতানকে বিমুক্ত করা হয়।গত সোমবার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর দুই ছাত্রকে বেঞ্চে লেখার স্বীকারোক্তি আদায় করতে কোমরের বেল্ট দিয়ে পিটিয়ে আহত করেন সহকারী শিক্ষক টিপু সুলতান।