বেল্টে চাদর জড়িয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনারেটরের বেল্টে গায়ের চাদর জড়িয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে এমএমবি ইটভাটার পাহারাদার আকবর আলীর (৫৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায়। নিহত ব্যক্তির বাড়ি উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা-বাগানে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে আকবর আলী ওরফে আকল মিয়া ভাটার জেনারেটরের পাশে যান। এ সময় অসাবধানতাবশত তাঁর গায়ের চাদর জেনারেটরের বেল্টে জড়িয়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কমলগঞ্জ থানার ওসি এনামুল হক বলেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।