প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা কর অঞ্চলে গতবারের তুলনায় এবার ৮৪ কোটি টাকা বেশি কর আদায় হয়েছে। কর অঞ্চলের আয়কর প্রদানের প্রবৃদ্ধি শতকরা ১৯ দশমিক ২৬ ভাগ, যা জাতীয় পর্যায়ের তুলনায় বেশি। গতকাল সোমবার কর অঞ্চলের মাসিক রাজস্ব সভায় এ তথ্য জানানো হয়। বেলা ১১টায় কুমিল্লা অঞ্চলের কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে কর ভবনে এক সভা হয়। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার এস এম আবুল কালাম আজাদ, মাহমুদুল হাসান ভূঁইয়া প্রমুখ। সভায় জানানো হয়, ২০১৫-২০১৬ অর্থবছরে কর অঞ্চল কুমিল্লা ৫২০ কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন করেছে।