বেশি দামে মাংস বিক্রি করায় পাঁচ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারের মাংসের দোকানের মূল্যতালিকায় লেখা ছিল হাড়সহ গরুর মাংস কেজিপ্রতি ৫০০ টাকা। আর হাড় ছাড়া মাংসের দাম কেজিপ্রতি ৬০০ টাকা। কিন্তু বিক্রেতা মো. মোশাররফ হোসেন মূল্যতালিকার তোয়াক্কা না করে দুই শ্রেণির মাংসেই কেজি প্রতি ৫০ টাকা করে বেশি নিচ্ছিলেন।
গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী। তিনি বলেন, মাংস ব্যবসায়ীরা মূল্যতালিকা টাঙিয়েছেন। আবার তাঁরাই দাম বেশি নিচ্ছিলেন। তবে চার মাংস বিক্রেতার মধ্যে মোশাররফই একমাত্র কেজিপ্রতি ৫০ টাকা করে বেশি নিচ্ছিলেন। তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।