বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ইসি নিষ্ঠুর আচরণ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) সব ধরনের সহযোগিতা করবে আওয়ামী লীগ। তবে বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রতি নিষ্ঠুর আচরণ করছে।
গতকাল মঙ্গলবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইচ টি ইমাম এসব কথা বলেন। তিনি বলেন, শুধু কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নয়, ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে ইসিকে সহযোগিতা দেওয়া হবে।
বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন নতুন ভবনে এসেই কাজ শুরু করেছে। এসেই অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।’
এইচ টি ইমাম বলেন, ১৫-১৬ জন প্রিসাইডিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে তাঁদের আপত্তি রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে কমিশনকে বলা হয়েছে।