বেশি বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ প্রমাণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ও মদাতী ইউনিয়নে বরাদ্দের চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ বিভাগীয় তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। তদন্ত প্রতিবেদনে অবৈধভাবে বেশি বিদ্যুৎ ব্যবহারকারীর জরিমানাসহ বর্ধিত বিল আদায়ের সুপারিশ করা হয়েছে।গত ২৭ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘কম বিল দিয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এদিকে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর বিরুদ্ধে কথা বলায় স্কুলশিক্ষক নির্মল চন্দ্র রায়কে ৩ অক্টোবর রাত আটটার দিকে স্থানীয় বাবুরহাট বাজারের একটি কাপড়ের দোকানে ঘেরাও করা হয়। এ সময় তাঁকে অপহরণ করার চেষ্টা চালান তাঁরা। পরে কালীগঞ্জের ইউএনও এ জে এম এরশাদ আহসান হাবিবের হস্তক্ষেপে তিনি রক্ষা পান।ইউএনও বলেন, ‘নির্মলকে আটক করে রাখার সংবাদ পেয়ে অল্প সময়ের মধ্যে সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করি।’