বেশি ভাড়া আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত শনিবার উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড ও সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে খোঁজ নিয়ে জানা গেছে, ধানগড়া-সিরাজগঞ্জ, ধানগড়া-চান্দাইকোনা, ধানগড়া-ব্রহ্মগাছা সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালো মেশিনচালিত নছিমনে যাত্রীপ্রতি পাঁচ থেকে ১০ টাকা করে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। ধানগড়া-ব্রহ্মগাছা সড়কে নিয়মিত চলাচলকারী যাত্রী আবু তাহের জানান, ঈদের দুদিন আগে থেকে যাত্রীপ্রতি পাঁচ টাকা করে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। ঈদ গেছে পাঁচ দিন হলো। কিন্তু এখনো ভাড়া বেশি আদায় করা হচ্ছে। ধানগড়া-সিরাজগঞ্জ সড়কের যাত্রী আসমা বেগম বলেন, ঈদ উপলক্ষে যে ভাড়া বাড়ল, এখনো সেই ভাড়াই দিতে হচ্ছে। অটোরিকশার চালক আল আমিন বলেন, ঈদ উপলক্ষে প্রতিবছরই দু-চার টাকা করে বেশি নেওয়া হয়। যাত্রীরাও খুশি হয়ে বেশি ভাড়া দেন। ঈদের পর আবার আগের নির্ধারিত ভাড়াই বহাল থাকে।