প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ২০১৫-১৬ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ছাড়িয়েও ২১ কোটি ৭৮ লাখ টাকা বেশি আয় হয়েছে। ঈদ উপলক্ষে বন্ধ থাকায় ১ থেকে ৯ জুলাই পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য কাস্টমস ও ইমিগ্রেশন অফিস খোলা থাকবে। ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার সানোয়ারুল কবীর বলেন, জাতীয় রাজস্ব বোর্ড ২০১৫-১৬ অর্থবছরে ভোমরা স্থলবন্দর থেকে ৬০০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করে। এ সময়ে ৬২১ কোটি ৭৮ লাখ টাকা রাজস্ব অর্জিত হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১ কোটি ৭৮ লাখ টাকা বেশি।