বেশির ভাগ আসামিই গ্রেপ্তার হয়নি, বাদীপক্ষ আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গত দেড় মাসে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলার বেশির ভাগ আসামি গ্রেপ্তার না হওয়ায় বাদীপক্ষের লোকজন আতঙ্কে রয়েছেন। সন্ত্রাসীদের হুমকির মুখে একটি পরিবার এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, গত ২১ জুলাই রাতে রংপুর শহরের কটকীপাড়ার শরিফুল আলমকে সদর উপজেলার বড়বাড়ী এলাকায় ধারালো অস্ত্র দিয়ে খুন করে সন্ত্রাসীরা। তাঁর ডান হাতের কবজি ও ডান পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। শরিফুলের বড় ভাই খোরশেদ আলম বলেন, ধাপ কটকীপাড়ার রিপন, জালাল, লিপন, বুলবুল, রাসেল, লিমন, মির্জা, রবিউলসহ ১৭ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হলেও তাঁদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো সন্ত্রাসীদের ভয়ে কটকীপাড়ার বাড়ি ছেড়ে বাবার বাড়িতে অবস্থান নিয়েছেন শরিফুলের স্ত্রী হাসিমুন নাহার। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি এখন বড় অসহায়।’গত ৩০ আগস্ট শহরের কলেজ রোডে দরপত্রের টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ রানা (৩২) খুন হন। এ ঘটনায় তাঁর বাবা হারুনুর রশিদ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ডালিম (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করতে পেরেছে। হারুনুর রশিদের অভিযোগ, বাকি আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা আতঙ্কের মধ্যে আছেন। তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে।গত ৩১ আগস্ট রাতে সদর উপজেলার হাজির এলাকার মহাসড়কের পাশে হাজিরহাট এলাকার মোমিনুল ইসলাম (৪০) ও আবদুস ছালামকে (৩৫) জবাই করে হত্যা করা হয়। মোমিনুলের স্ত্রী আতিকা নূরুন্নাহার এ ঘটনায় মামলা করেন। সম্প্রতি র‌্যাব এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন হাজিরহাট এলাকার সাদেকুল ইসলাম (৩৬) ও নয়া মিয়া (৩৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন রংপুর র‌্যাব-৫ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি তরিকুল ইসলাম।অন্যদিকে জোড়া খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার হলেও ওই হাজিরহাট এলাকায় এখনো আতঙ্ক দূর হয়নি। ভয়ে কেউ কিছু বলতে চাইছে না। তবে এএসপি তরিকুল ইসলাম জানান, জোড়া খুনের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারের জোর চেষ্টা চালানো হচ্ছে।রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, পালিয়ে থাকায় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে র‌্যাব ও পুলিশ এরই মধ্যে এই চার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হলেও তা নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া পুলিশের লোকবল কম। আর শহরটি অনেক বড়। তবে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে জোর ত ৎ পরতা চলছে।