ভবনের ভেতর মাছ চাষ
রাজধানীর যানজট নিরসনে ২০০৫-০৬ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় কারওয়ান বাজারের কাঁচাবাজার ঢাকার চারটি স্থানে সরিয়ে নেওয়ার মহাপরিকল্পনা গ্রহণ করে। ৩৩৩ কোটি টাকা ব্যয়ে চারটি বাজার নির্মাণ করে। এর মধ্যে যাত্রাবাড়ীতে একটি। বহু আগেই দোকান বরাদ্দের কথা থাকলেও তা হয়নি। এসব মার্কেট ভবনের কোনোটির বেসমেন্টে কোমরপানিতে মাছ চাষ হচ্ছে; দোকানে নেই শাটার; অবৈধ রিকশার গ্যারেজসহ ভবঘুরে মানুষের থাকার জায়গাও আছে। অযত্নে-অবহেলায় নষ্ট হচ্ছে পুরো মার্কেটটি। ছবিগুলো গত শনিবার দুপুরের দিকে তুলেছেন জ্যেষ্ঠ ফটোসাংবাদিক হাসান রাজা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হানিফ উড়ালসড়কের কাজলা এলাকায় যাত্রাবাড়ীতে পাইকারি কাঁচাবাজারে মূল ভবন অবস্থিত।

দোকান বরাদ্দের কোনো খবর না থাকলেও রিকশার গ্যারেজ অবৈধভাবে ঠিকই গড়ে উঠেছে।

ভবনের বিভিন্ন তলার সিঁড়ি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

চলছে ভবঘুরে মানুষের রান্নার কাজ।

ভবনের বিভিন্ন তলায় প্রায় স্থায়ী আবাস গড়ে তুলেছে ভবঘুরে মানুষেরা।

মার্কেট ভবনের বেসমেন্টে কোমরপানি জমে নষ্ট হয়ে যাচ্ছে সব দোকান।

ভবনের বেসমেন্টে কোমরপানিতে হচ্ছে মাছের চাষ।

বরাদ্দ হয়নি অনেক দোকান—এমনিতেই দখল করে আছেন বিভিন্ন মাছ ব্যবসায়ী।

বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে ছাদ।

মার্কেট চালু না হলেও চারপাশে সরকারি কর্মচারীদের বসবাসের স্থানসহ গড়ে উঠছে বস্তি।